হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র হামলার অজুহাত খুঁজছে: ইরান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীদের উসকে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে ইরান। তেহরানের অভিযোগ, ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘের ইরানি মিশন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করে।

চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে দমন-পীড়নের অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

এক্সে দেওয়া পোস্টে বলা হয়, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। আর এ জন্যই নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি আর বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃতপক্ষে ইরানে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করছে ওয়াশিংটন।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতায় উৎসাহিত করা, সহিংসতা উসকে দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।

তিনি চিঠিতে লেখেন, ‘নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানির জন্য, বিশেষ করে তরুণদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকার প্রত্যক্ষ ও অনস্বীকার্য আইনি দায় বহন করে।’ চিঠিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকেও পাঠানো হয়েছে।

সূত্র: হারেৎজ

আরএ/এসআই

চলমান ইরান সংঘাতের মাঝেই মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরাইল

চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী

যুক্তরাজ্যে যাওয়ার পথে নৌকাডুবি, দুই তরুণীর মৃত্যু

ভিডিও করতে পানির ট্যাংকের ওপরে ৫ কিশোর, উদ্ধারে বিমানবাহিনী

১১ দিন পর নিয়ন্ত্রণে এল জাপানের ভয়াবহ দাবানল

ইরানের পরমাণু ইস্যু নিয়ে ইউরোপের অবস্থানের নিন্দা জানালেন আরাগচি

ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে বিকল্প সীমিত: আইআরজিসি

গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

কোনো শক্তিই ইরানিদের সংকল্পকে দুর্বল করতে পারবে না: আইআরজিসি

চিকিৎসা সংকট যেভাবে কবিরাজের কাছে যেতে বাধ্য করছে আফগানদের