হোম > বিশ্ব

রেকর্ড বৃষ্টিপাতে জাপানে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা

আমার দেশ অনলাইন

২০২৬ সালের ১৪ই আগস্ট, জাপানের চিবা প্রিফেকচারের তোগানেতে ভূমিধসের কারণে চিবা-তোগানে সড়ক অবরুদ্ধ হওয়ার একটি ড্রোনশর্ট ছবি। ছবি: সংগৃহীত।

ভারী বৃষ্টির কারণে জাপানের নিজিমা দ্বীপে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) নিজিমায় লেভেল-৫ জরুরি সতর্কতা জারি করে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দ্বীপটিতে রেকর্ড ৩৮১ মিলিমিটার (১৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

নিজিমা একটি আগ্নেয় দ্বীপ, যা রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণে অবস্থিত।

সোমবার ভোর থেকে জাপানের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে চিবা ও সাইতামা প্রদেশের কিছু এলাকা, টোকিওর আশপাশ এবং ফুকুশিমা প্রদেশের মধ্যাঞ্চলে লেভেল-৪ ভূমিধস সতর্কতা জারি করেছে জেএমএ।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরমুখী বিস্তীর্ণ এলাকায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হোনশু দ্বীপজুড়ে বিস্তৃত বৃষ্টিপাতের রেখার দিকে উষ্ণ ও আর্দ্র বায়ু এগিয়ে আসায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ভূমিধসসহ অন্যান্য দুর্যোগের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

এমএমআর

হরমুজে নতুন নৌপথ ও উপসাগরে নিষিদ্ধ এলাকা ঘোষণা করবে ইরান

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন

বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক, নারীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ ভারতীয় হাইকোর্টের

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজ থেকে ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া