হোম > বিশ্ব

ইরানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল

আতিকুর রহমান নগরী

ইরানের রাজধানী তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ভোরে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইরানি সংবাদ সংস্থা নূর নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।

এ হামলার পর আগের রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ধ্বংসের হুমকি প্রতিহত করার কাজটি সম্পন্ন করতে এ অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের কাছে পরমাণু বোমা তৈরির উপকরণ থাকায় এ হামলা চালানো হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন