হোম > বিশ্ব

আমিরাতে জুমার নামাজের নতুন সময় ঘোষণা

আতিকুর রহমান নগরী

সংযুক্ত আরব আমিরাতের ইসলাম বিষয়ক কর্তৃপক্ষ জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স আওকাফ অ্যান্ড জাকাত জুমার নামাজের জামাতে নতুন সময়সূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে দেশব্যাপী নতুন সময় কার্যকর হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নতুন সময় মেনে যথাসময়ে মসজিদে উপস্থিত হন।

কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, সপ্তাহের কর্মদিবস সোমবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবারের নামাজ ও ইবাদতকে আরও সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করতে এই সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন ব্যবস্থা ধর্মীয় আচার পালনের পাশাপাশি কর্মজীবী মানুষের সুবিধাকেও বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হয়েছে।

এর আগে ২০২২ সালে সরকারের কর্ম-সপ্তাহের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবারের নামাজ দুপুর ১টা ১৫ মিনিটে করা হয়েছিল।

সূত্র: গালফ নিউজ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট