হোম > বিশ্ব

ভারতে তৃতীয় কন্যাসন্তান জন্ম নেয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

স্পোর্টস রিপোর্টার

পরপর দুই কন্যাসন্তান হয়েছিল। পুত্র সন্তানের আশায় আবারও সন্তান নেন তারা। আর তৃতীয় সন্তানও কন্যা হওয়ায় স্ত্রীকে প্রতিদিনই বিদ্রুপ করতেন স্বামী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা লেগেই থাকত। শেষপর্যন্ত স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী। ওই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ সংবাদটি প্রচার করেছে। অভিযুক্ত স্বামীর নাম কুন্দলিক উত্তম কালে। তার বাড়ি মহারাষ্ট্রের মুম্বাই থেকে ৫২০ কিলোমিটার দূরের গঙ্গাখেড় নাকা এলাকায়।

মুম্বাই পুলিশকে লিখিত অভিযোগ করেছেন মৃতের বোন। অভিযোগে তিনি জানান, তিন কন্যাসন্তানের জন্ম দেয়ায় তার বোন ময়নাকে উপহাস করতেন স্বামী কুন্দলিক।

পুলিশ জানিয়েছে, বার বার কন্যা সন্তান হওয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতেও স্ত্রীকে উপহাস করেন কুন্দলিক কালে। এই নিয়ে বাক-বিতণ্ডা হলে ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যার অভিযোগে কুন্দলিক কালেকে গ্রেফতার করা হয়েছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২