হোম > বিশ্ব

আস্থার সংকটই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে প্রধান বাধা: ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি ‘রূপরেখা’ পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনায় ফেরার পথে এই মুহূর্তে প্রধান বাধা হলো আস্থার সংকট।

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির ওপর অবরোধ ও চাপ এবং ওমানসাগরে সামরিক উপস্থিতিও আলোচনার অন্যতম প্রধান বাধা।

পেজেশকিয়ান মার্কিন চাপ ও কূটনীতির মধ্যে ‘বৈপরীত্যের’ কথা উল্লেখ করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে অবরোধসহ বিভিন্ন চাপ প্রয়োগ বজায় রাখছে। তিনি বলেন, এ দুইয়ের মধ্যে একটি ক্রমবর্ধমান বৈপরীত্য রয়েছে।

প্রেসিডেন্ট বলেন, ‘এই বৈপরীত্য ইরানের জনগণ ও কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটনের প্রতি অবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’

পেজেশকিয়ান বলেন, মার্কিন দাবির মুখে ইসলামাবাদে আলোচনা থমকে আছে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে না।

নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলেও জানান তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

কোন কোন দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৩ জন

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

হরমুজে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে জাহাজ পাঠাচ্ছে জার্মানি