হোম > বিশ্ব

ইসরাইল ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়: গ্রেটা থুনবার্গ

আতিকুর রহমান নগরী

সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ গাজা পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইল ‘ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়’ এবং ‘গাজা দখল করতে চায়’— যা তার মতে একটি সুস্পষ্ট গণহত্যার ইঙ্গিত বহন করে।

রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

থুনবার্গ বলেন, এই মুহূর্তে আলোচনার বিষয় নয় আমরা একটি আন্তর্জাতিক মিশন নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করছি, বরং মূল বিষয় হলো ফিলিস্তিনিদের মানবিক অধিকার থেকে বঞ্চিত করার যে উদ্দেশ্য তা নিয়ে বিশ্ব আজও নীরব কেন।

তিনি বলেন, ‘গল্পটি ফিলিস্তিনের। গল্পটি হলো কীভাবে মানুষকে ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং কীভাবে বিশ্ব এই অন্যায়ের সামনে চুপ করে থাকতে পারে।’

ইসরায়েলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে তিনি বলেন, "তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে তারা খুব স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়। তারা গাজা দখল করতে চায়।"

থুনবার্গ আরও বলেন, এই বাস্তবতা যদি মানুষকে পদক্ষেপ নিতে, রাস্তায় নামতে এবং সংগঠিত হতে না বাধ্য করে, তাহলে আর কিছুই পারে না। তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে প্রভাবশালী এই পরিবেশ আন্দোলনকারী আগেও ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। এবারের বক্তব্যে তিনি সরাসরি ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ