হোম > বিশ্ব

যেভাবে পাওয়া যাবে আমেরিকার নাগরিকত্ব

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকায় অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার জন্য এতো দিন চালু ছিল ‘গ্রিন কার্ড’। এবার সেই নীতিতে বড় পরিবর্তন আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নীতিতে চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’। গতকাল মঙ্গলবার নতুন এই নীতির কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এই নীতি বাস্তবায়ন হলে ১০ লাখ কার্ড বিক্রি হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ডোনাল্ড ট্রাম্পের মতে, এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। তার কথায়, আমরা যুক্তরাষ্ট্রে ‘গোল্ড কার্ড’ বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী বিদেশি ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেসঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।

যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেছেন, আমরা একটি ‘গোল্ড কার্ড’ বিক্রি করতে যাচ্ছি...। আমরা সেই কার্ডের মূল্য নির্ধারণ করছি প্রায় ৫০ লাখ ডলার। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটিতেই (আমেরিকান) নাগরিকত্বের পথও খুলে যাবে এবং এই কার্ডটি কিনে ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন।

কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। তবে কীভাবে ‘গোল্ড কার্ড’ পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন এই প্রেসিডেন্ট।

অনেকের মতে, নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর ওপর প্রভাব পড়তে পারে। মূলত ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করছেন অনেকে। ‘গোল্ড কার্ড’ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছাবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধস, ১৪ শিশু নিহত

টিসি নিয়ে বাগবিতণ্ডা, শিক্ষককে ছাত্রের ছুরিকাঘাত