হোম > বিশ্ব

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলের পোস্টটিতে পশ্চিমবঙ্গ পুলিশ অবশ্য ওসমান হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ করে নি।

সোমবার পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেলে লিখেছে যে সামাজিক মাধ্যমে এরকম কিছু পোস্ট তাদের নজরে এসেছে, যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করা হয়েছে সেদেশের একটি সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে।

"এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন," লিখেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

ফেসবুকের কিছু পোস্টে সোমবার দাবি করা হয়ে যে ওসমান হাদির খুনিদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ পাঁচ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।

এদিকে, রোববার ঢাকা মেট্রোপলিটান পুলিশ সংবাদ সম্মেলন করে দাবি করেছিল যে ওসমান হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে এবং তাদের সহায়তা করার জন্য মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সেই দাবি আগেই খারিজ করে দিয়েছে মেঘালয়ের পুলিশ এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

মেঘালয় পুলিশের মহা-পরিচালক ইদাশিশা নংগ্রাং-এর এক বিবৃতি উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে, পলাতক খুনিদের সহায়তা করার জন্য ওয়েস্ট গারো হিলস জেলায় দুজন গ্রেপ্তার হয়েছে বলে যে খবর বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে, তার কোনও "ভিত্তি নেই"।

আবার সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায় বলেছেন, "মেঘালয়ের হালুয়াঘাট দিয়ে কোনও ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পার করে এসেছে, এরকম কোনও প্রমাণ নেই।"

রোববার রাতে অবশ্য ঢাকার পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে যে, তাদের গ্রেপ্তার করা আসামি ও সীমান্ত এলাকার সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তারা ওই দাবি করেছে।

আত্মসমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর

১০ দিনের বেশি যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের সতর্কবার্তা

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে

ইরান যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে যা বললেন কানাডার প্রধানমন্ত্রী

কাতারে মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে

যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিরুদ্ধে হামলা চলবে: তুরস্কের মন্ত্রীকে আরাগচি

অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের

প্রতিবেশী দেশের ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: আরব লীগ

ইরান হামলায় ট্রাম্পকে মার্কিন সিনেটের সমর্থন