হোম > বিশ্ব

কম্বোডিয়ায় পাচার হওয়া ৮০ দক্ষিণ কোরীয় এখনো নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রতারণার শিকার হয়ে কম্বোডিয়ায় পাচার হওয়া দক্ষিণ কোরিয়ানদের মধ্যে ৮০ জন এখনো নিখোঁজ বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করে।

সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে দেশটির ৩৩০ নাগরিক কম্বোডিয়ায় প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছে। আগস্ট পর্যন্ত প্রায় ৮০ জনের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

যেকোনো ভুল এড়াতে মন্ত্রণালয় থেকে পুলিশের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের চেহারা যাচাই করে দেখা হচ্ছে বলেও এএফপিকে জানান ওই কর্মকর্তা।

সম্প্রতি কম্বোডিয়ায় স্থানীয় অপরাধচক্র কর্তৃক অপহৃত ও নির্যাতিত হয়ে দক্ষিণ কোরিয়ান কলেজছাত্রের মৃত্যুর ঘটনা দেশটিকে হতবাক করে।

সাম্প্রতিক অপহরণের ঘটনাগুলো দক্ষিণ কোরিয়ানদের জন্য উল্লেখযোগ্য ক্ষতি করছে বলে মঙ্গলবার মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার (আজ) দেশটির দ্বিতীয় উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি যৌথ উদ্ধারকারী দল কম্বোডিয়ায় পাঠানো হবে।

২০২৩ সালে কম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়ানদের অপহরণ ও আটক রাখার ২১টি ঘটনা ঘটেছিল। গত বছর এ ধরনের ২২১টি ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ। চলতি বছরের আগস্ট পর্যন্ত সেটা ১৫ গুণে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার এসব নাগরিক উচ্চ বেতনের চাকরির প্রস্তাবে প্রলুব্ধ হয়ে প্রতারিত হন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর