হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করার আহ্বান অ্যামনেস্টির

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সময় ইসরাইল এমন কিছু বিমান হামলা চালিয়েছে, যাতে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অ্যামনেস্টি ৬ থেকে ১৩ মার্চের মধ্যে বেসামরিক বাড়িঘরে চালানো তিনটি ইসরাইলি হামলা পর্যালোচনা করেছে। এসব হামলায় মোট ২৪ জন সাধারণ মানুষ নিহত হয়, যার মধ্যে ১২ জনই ছিল শিশু ।

সংস্থাটি অভিযোগ করেছে, এই হামলাগুলোতে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই এগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত।

অ্যামনেস্টি আরো জানিয়েছে, তারা ইসরাইলি সেনাবাহিনীর কাছে এ বিষয়ে জানতে চাইলেও ওই তিন হামলার লক্ষ্য কী ছিল বা কেন হামলা চালানো হয়েছিল—এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তাদের গুলি চালানোর ঘটনায় মামদানির ক্ষোভ

গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসরাইল: মার্কিন সিনেটর

ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন সিনেটর

স্পেনের উচ্ছেদবিরোধী আন্দোলনের প্রতীক মারিকারমেনের মৃত্যু, সংসদের বাইরে বিক্ষোভ

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল