হোম > বিশ্ব

গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে তুলে মানবিক সংকট ও অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানান। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা “গণহত্যা বন্ধ করো”, “শান্তি চাই, যুদ্ধ নয়”, “ব্রেড নট বোম্বস” "গণহত্যা ধামাচাপা দেওয়া যাবে না" চুরি করা জমিতে শান্তি নেই" ও “সত্য চাপা যাবে না” এরকম বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড বহন করেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন কয়েকজনকে আটক করা হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশেষভাবে গাজার সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বিক্ষোভকারীরা সাংবাদিক হত্যা ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষের দিকে গাজায় ইসরাইলের বর্বর হামলার শুরু হওয়ার পর থেকে প্রায় ৬১,৬০০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২৩৮ সাংবাদিক রয়েছে।

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড