হোম > বিশ্ব

আরব আমিরাতে নিলামে ২৩ লাখ টাকায় ছাগল বিক্রি

স্টাফ রিপোর্টার

সালালি ছাগল

ছাগলটি দেখতে একটু অন্য রকম। শরীরে হরিণের মতো ডোরা কাটা দাগ। দেখতে কিছুটা কুকুরের মতো। এমনই এক বিরল প্রজাতির ছাগল সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহতে বিক্রি হয়েছে ৭০ হাজার দিরহামে, যা বাংলাদেশি ২৩ লাখ টাকার সমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ওই ছাগলটি নিলামে তোলা হয়। পরে ছাগলটি কিনতে অনেকে নিলামে অংশগ্রহণ করছেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার জানিয়েছে, এক সপ্তাহ আগে ছাগলটি নিলামে তোলা হয়। ২৩ লাখ টাকায় ছাগলটি বিক্রি হয়েছে। এটি সালালি জাতের ছাগল। এসব ছাগল ওমানের সালালাতে প্রচুর দেখা যায়। সেখানেই এই ছাগলের উৎপত্তি। এসব ছাগল আরব আমিরাত ও গালফ অঞ্চলে বেশ জনপ্রিয়। এই ছাগলগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এগুলো সুঠাম দেহের অধিকারী। এই জাতের ছাগলের কানগুলো ছোট এবং খাড়া, সুন্দর লোমে আবৃত। লেজ ছোট এবং শরীরে বৃত্তাকার নকশা থাকে। এসব বৈশিষ্ট্য ছাগলের উচ্চমূল্য পেতে ভূমিকা রাখে।

সংযুক্ত আরব আমিরাতের অনেকেই শখের বশে বিরল প্রাণী সংরক্ষণ করেন। তাদেরই একজন নিলামে ৭০ হাজার দিরহামে ছাগলটি কিনেছেন বলে জানা যায়।

মার্কিন অবরোধ এড়িয়ে হরমুজ পার হলো ইরানের সুপার ট্যাংকার

রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে নিহত ১৪

বিশ্বের বৃহত্তম পার্লামেন্ট হচ্ছে ভারতে, মোদি নাকি নারীদের স্বার্থে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হেগসেথকে অভিশংসনের প্রস্তাব জমা ডেমোক্র্যাটদের

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইরানে ৪ জন গ্রেপ্তার

অনন্য নজির স্থাপন করলেন পোপ লিও চতুর্দশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলই প্রকৃত সন্ত্রাসী: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে এরপর কী ঘটতে পারে— চারটি সম্ভাব্য দৃশ্যপট

আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে বিভিন্ন চীনা বিমান সংস্থা

ইরান ও লেবাননে আরো যুদ্ধের পরিকল্পনা অনুমোদন ইসরাইলের