হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে জনসমর্থন হারাচ্ছে ইসরাইল

জরিপের তথ্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রে সমর্থন হারাচ্ছে ইসরাইল, বিশেষ করে ডেমোক্র্যাট, তরুণ প্রজন্ম এবং ক্রমবর্ধমানভাবে রিপাবলিকান পার্টির মধ্যে। পিউ রিসার্চ সেন্টারের নতুন জরিপ অনুসারে, ৬০ শতাংশেরও বেশি মার্কিনি এখন ইসরাইলকে নেতিবাচক দৃষ্টিতে দেখে-যা গত বছর ছিল ৫৩ শতাংশ।

জরিপের প্রতিবেদন অনযায়ী, ২৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা ‘ইসরাইল সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ধারণা’ পোষণ করেন, যা এক বছরে ৯ পয়েন্ট বেড়েছে এবং ২০২২ সালের পরিসংখ্যানের প্রায় তিনগুণ।

১৮-২৯ বছর বয়সীদের মধ্যে ৭৫ শতাংশ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। আর ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৬৭ শতাংশ।

ইরান যুদ্ধের আগেও গাজায় সামরিক আগ্রাসনে ইস্যুতে ইসরাইলের প্রতি মার্কিনিদের জনসমর্থন কমছিল। গাজার যুদ্ধ যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক বিশেষ করে বামপন্থি তরুণদের অসন্তুষ্ট করেছিল। একই সময়ে উগ্র-ডানপন্থিদের মধ্যে ইহুদি-বিদ্বেষ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

ইসরাইলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বন্ধুত্বের ওপর নির্ভরশীল, যা আবার মার্কিন জনগণের সমর্থনের ওপর নির্ভর করে। পিউ-এর পরিসংখ্যান এটাই ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়া কোনো জল্পনা নয়, বরং বাস্তবতা।

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা