হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘন

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মঙ্গলবার রাতভর ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এরমধ্যে ৩৫ জনই শিশু। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিকমাধ্যম ফেসবুকে বলেন, গাজা উপত্যকায় ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরাইলের ভয়াবহ হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৩৫ জনই শিশু।

তিনি বলেন, এই গণহত্যা মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের হত্যা করা বন্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সংস্থা ওয়াফা গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইসরাইলি সেনাবাহিনী গাজার উত্তরে ৩১ জন, মধ্যাঞ্চলে ৪২ জন এবং দক্ষিণ গাজা উপত্যকায় ১৮ জনকে হত্যা করেছে। হামলায় আহত হয়েছে বহু মানুষ।

চিকিৎসকরা আনাদোলুকে জানিয়েছেন, ইসরাইলি হামলায় ঘরবাড়ি, বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল, যানবাহন, আশ্রয়কেন্দ্র এবং তথাকথিত ‘হলুদ রেখার’ ভিতরে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি মা ও তার সন্তান নিহত হয়েছেন।

গাজার মধ্যাঞ্চলে, দেইর আল-বালাহতে একটি তাঁবুতে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন।

গাজা সিটির দক্ষিণাঞ্চলে, ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুরেইজ শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র পরিণত হওয়া একটি স্কুলে এবং একটি বাড়িতে ইসরেইলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে।

নুসেইরাত শরণার্থী শিবিরের বেশ কয়েকটি বাড়িতে হামলায় আরো পাঁচজন নিহত হয়েছেন।

এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের আরেকটি হামলায় নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু।

দক্ষিণ গাজার পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক লোকদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনজন শিশুসহ আটজন নিহত হয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো কিছুই গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলবে না।

জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সবশেষ হামলার কথা তিনি শুনেছেন। ইসরাইলিরা পাল্টা আক্রমণ করেছে।’

আরএ

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি