হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় আগ্রহী পুতিন

আতিকুর রহমান নগরী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন মাখোঁর সঙ্গে সংলাপে বসার আগ্রহের কথা স্পষ্টভাবে প্রকাশ করেছেন। তিনি বলেন, পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকলে এ ধরনের সংলাপকে ইতিবাচক হিসেবেই দেখা হবে।

এর আগে চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের উচিত রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করা। তিনি উল্লেখ করেন, ইউরোপ ও ইউক্রেনের স্বার্থে আগামী সপ্তাহগুলোতে আলোচনার জন্য একটি উপযুক্ত কাঠামো নির্ধারণ করা জরুরি।

এদিকে, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনকে সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে এই অর্থায়নে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের প্রশ্নে তারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

এসআর

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স