হোম > বিশ্ব

কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

আমার দেশ অনলাইন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই ওই ক্ষতি হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, তদন্তে দেখা গেছে যে বাহিনীর অ্যারোস্পেস ডিভিশন কুয়েতের বিমানবন্দর টার্মিনালে গুলি চালায়নি।

তিনি দাবি করেন, মোহেব্বির দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র টার্মিনালের ওপর পড়ে যাওয়ায় এই ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থার ত্রুটির কারণে কুয়েত বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ধ্বংস হয়েছে।’

বুধবার আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ কেশম দ্বীপে তাদের যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার প্রতিশোধ হিসেবে তারা কুয়েতের একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবি নাকচ করে দেয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, বিমানবন্দরের ক্ষয়ক্ষতি কোনো মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার কারণে হয়নি।

সেন্টকম বলছে, ‘এটা সম্পূর্ণ মিথ্যা।’ তাদের দাবি, ইরান ‘ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং অযৌক্তিক’ হামলার মাধ্যমে ড্রোন ব্যবহার করে বেসামরিক বিমানবন্দরটিকে লক্ষ্যবস্তু করেছে।

সূত্র: আনাদোলু

আরএ

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘অলীক কল্পনা’: ইসরাইলি মন্ত্রী

নিজেকে ‘জেমস বন্ড’ দাবি করে ট্রাম্পের পোস্ট

কেরালায় ‘ইসলাম-বান্ধব’ জিম নিয়ে ব্যাপক বিতর্ক

৮ হাজার কর্মকর্তাকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

অনিরাপদ খাবার খেয়ে বছরে ১৫ লাখ মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শেয়ারবাজারে আসছে ইলন মাস্কের স্পেসএক্স

আলোচনা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্য

পারমাণবিক শক্তি ‘জ্যামিতিক হারে’ বাড়ানোর ঘোষণা কিম জং উনের

লেবাননে হামলা বন্ধ না হলে কোনো চুক্তি নয়: আরাগচি

ইসরাইলের কাছে কি পরমাণু অস্ত্র আছে, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী