হোম > বিশ্ব

এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বার্নহাম বললেন, আই হ্যাভ আ প্ল্যান

আমার দেশ অনলাইন

ব্রিটেনের লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: বিবিসি।

ব্রিটেনের লেবার পার্টির নতুন নেতা হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। তবে শিগগিরই তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন। এরই অংশ হিসেবে আগামী সোমবার রাজা তৃতীয় চার্লস তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন। এরপর তিনি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

শুক্রবার লন্ডনের কেন্দ্রস্থলে লেবার পার্টির বিশেষ সম্মেলনে ভাষণ দেন বার্নহ্যাম। এসময় তিনি জানা তার একটি প্লান আছে। খবর বিবিসির।

বার্নহ্যাম বলেন, তিনি সব সময় সবকিছু ঠিকভাবে করতে পারেননি। কোথাও কোথাও ব্যর্থ হয়েছেন এবং সে জন্য তিনি দুঃখিত।

ভাষণের শেষ দিকে তিনি বলেন, “আমি সবসময় আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, পথ চলতে চলতে তিনি মানুষের কথা শুনেছেন, শিখেছেন এবং সেই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।

বার্নহ্যাম বলেন, তিনি কী বিশ্বাস করেন এবং কী করতে চান, তা তার কাছে স্পষ্ট। “আমার একটি পরিকল্পনা আছে।”

ভাষণের শেষ মুহূর্তে লেবার পার্টির নতুন নেতা হিসেবে “দেশে আবারও আশা ফিরিয়ে আনার” অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, “আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি নিশ্চিত, আমরা এটি করতে পারব।”

ভাষণ শেষ হলে উপস্থিত প্রতিনিধিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন