হোম > বিশ্ব

গাজায় শরণার্থী শিবিরে শিশুসহ ৪ জনকে হত্যা করল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো সিরিজ হামলায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার সন্ধ্যায় গাজার বিভিন্ন স্থানে এ প্রাণঘাতী হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’।

জানা গেছে, গাজা সিটির আল-নাফাক সড়কে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। এতে একটি শিশুসহ ৪ জন নিহত হন। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আলাদা এক বোমা হামলায় আরও এক ফিলিস্তিনি প্রাণ হারান।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, তথাকথিত যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরাইল তা লঙ্ঘন করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে এই অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সূত্র: আল জাজিরা

নেপালে আরো বন্যা ও ভূমিধসের আশঙ্কা

বোমার মতো বিস্ফোরিত হয়ে ধেয়ে আসে পানি, বললেন বেঁচে ফেরা বাহাদুর

আকস্মিক বন্যার পূর্বাভাস দেওয়ার সুযোগ আছে কী

নেপালের বন্যায় প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজ, তিব্বত সফরে লি ছিয়াং

এআইয়ের সহায়তায় মস্তিষ্ক অস্ত্রোপচার, চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক

নেপালে এত ভারতীয় তীর্থযাত্রী ভ্রমণ করছিলেন কেন

‘ইরানের পারমাণবিক শিল্প বিশ্বমানের’

এআই বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত নয় বিশ্ব: বিল গেটস

নেপালে প্রাণহানি ২৮৯, নিখোঁজ ৮০০ বিদেশিসহ ১৫০০

নতুন বাধার মুখে ভারতের পারমাণবিক বিদ্যুৎ পরিকল্পনা