হোম > বিশ্ব

পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং একটি আঞ্চলিক মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আরআইজিসি)। তবে ইরানের এই দাবি নাকচ করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, আইআরজিসির দাবিগুলো সঠিক নয়।

বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনীর ওপর ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন বাহিনী সতর্ক এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে মার্কিন বাহিনী। এদিকে, মার্কিন হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে দেশটি।

সূত্র: আলজাজিরা

আরএ

বিশ্বজুড়ে কার্বন নিঃসরণে কে কতটা দায়ী

মেয়ে হত্যার বিচার চেয়ে আটক বাবা-মা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান

দ্রুত বদলাচ্ছে পৃথিবীর জলবায়ু, জটিল করে তুলছে পরিস্থিতি

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, এক মার্কিন তরুণ গ্রেপ্তার

গ্রিনল্যান্ডে ব্যাপক তেল-গ্যাস অনুসন্ধানের দাবি ট্রাম্পের, অস্বীকার সরকারের

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

তরুণদের ক্ষতি করছে চ্যাটজিপিটি, যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে মামলা