হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টনের কাছে মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার মেক্সিকো নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, চিকিৎসা-সংক্রান্ত একটি মিশনে থাকা কিং এয়ার মডেলের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানে মোট আটজন আরোহী ছিলেন, যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও ছিল। দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, দুইজন অক্ষত রয়েছেন এবং আরও একজন এখনো নিখোঁজ।

বিমানটি মেক্সিকোর একটি অলাভজনক সংস্থা মিশু ই মাউ ফাউন্ডেশন–এর সহায়তায় পরিচালিত একটি মেডিকেল মিশনে ছিল। সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসাসহায়তা দিয়ে থাকে। বিমানে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

নৌবাহিনী জানিয়েছে, চিকিৎসার জন্য পরিবহন করা অপ্রাপ্তবয়স্ক রোগীটি নিহতদের মধ্যে রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প