হোম > বিশ্ব

জেরুজালেম বিজয়ের ৮৩৮তম বার্ষিকীতে যে বার্তা দিলেন এরদোয়ান

আতিকুর রহমান নগরী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জেরুজালেম বিজয়ের ৮৩৮তম বার্ষিকী উপলক্ষে মুসলিম বিশ্বের ঐতিহাসিক বিজয় ও জেরুজালেমের মর্যাদা রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘জেরুজালেম বিজয়ের ৮৩৮তম বার্ষিকীতে, আমি এই পবিত্র শহরের দ্বিতীয় বিজয়ী সালাহউদ্দিন আল-আইয়ুবি এবং তার বীর সৈন্যদের করুণার সাথে স্মরণ করছি।’

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরদোয়ান বলেন, নবী মুহাম্মদ (সা.) এবং তার পূর্ববর্তী নবীদের দ্বারা জেরুজালেম মুসলমানদের ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার। তিনি বলেন, “জেরুজালেমের জন্য আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাব।”

উল্লেখ্য, মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত মসজিদুল আকসা যেখানে অবস্থিত, সেই জেরুজালেম ১১৮৭ সালে সালাহউদ্দিন আইয়ুবির নেতৃত্বে ক্রুসেডারদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়। এ বিজয় মুসলিম ইতিহাসে এক গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত।

বার্ষিকী উপলক্ষে এরদোগানের এ বক্তব্য এমন সময় এলো, যখন পবিত্র আল-আকসা মসজিদ ও জেরুজালেম ঘিরে রাজনৈতিক উত্তেজনা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়