হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তল্লাশির পর সন্দেহভাজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ ।

পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিসককি কাউন্টির একটি বাড়িতে বন্দুক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্মকর্তারা। সেখানে তিনজনকে মৃত এবং আরো একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে ৩৯ বছর বয়সি চ্যাড হিকম্যানকে শনাক্ত করা হয়। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়।

অভিযানের সময় তদন্তকারীরা দ্বিতীয় একটি বাড়িতে আরো একজনের লাশ খুঁজে পান।

পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানেই হিকম্যান ও আরো একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতদের নাম, বয়স বা লিঙ্গ প্রকাশ করেনি পুলিশ। তাদের স্বজনদের বিষয়টি জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরএ

প্লেজারিজমের বিতর্কে থাকা কেমব্রিজের সেই অধ্যাপকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০

ইসরাইলের পশ্চিম তীর নীতি নিয়ে ওআইসির সতর্কতা

ইসরাইলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সিরিয়াবাসী

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

২৫ বছর পরও ‘সবে শুরু’ বললেন এরদোয়ান

ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে জরুরি নির্দেশনা

নালা খুঁড়তে গিয়ে স্বর্ণের ভান্ডার পেলেন শিক্ষার্থী