হোম > বিশ্ব

আরো এক জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

আরো এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস। সোমবার রাতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে লাশ হস্তান্তর করা হয়। এ নিয়ে ১৬ জন জিম্মির লাশ ফেরত দেয়া হলো। খবর টাইমস অব ইসরাইলের।

রেড ক্রস গাজার অভ্যন্তরে ইসরাইলি সেনাবাহিনীর কাছে ওই জিম্মির কফিন হস্তান্তর করে। এখন তার পরিচয় নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করা হবে।

যুদ্ধবিরতির আওতায় ২০ জন জীবিত জিম্মি ইসরাইলে ফিরেছেন। এছাড়া ২৮ জনের লাশ ফেরত দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে ১৬ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

ইসরাইলের অভিযোগ সব লাশ ফেরত না নিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হামাস।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে দুই বছরের যুদ্ধে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা দেহাবশেষ খুঁজে পেতে তাদের সাহায্যের প্রয়োজন।

এদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার কান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আট ফিলিস্তিনি নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন।

আরএ

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে