হোম > বিশ্ব

সীমান্তে ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। সংঘাতে জড়িয়েছে দুই দেশ। সোমবার এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার সেনাবাহিনীর হামলায় তাদের এক সেনা নিহত ও চার সেনা আহত হয়েছেন। প্রতিক্রিয়ায় নতুন করে কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়াও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

সোমবার এক বিবৃতিতে, থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল উইনথাই সুভারি বলেছেন, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ উবন রাতচাথানির অন্তত দুটি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়, যেখানে থাই সেনারা কম্বোডিয়ার দিক থেকে গুলিবর্ষণের মুখে পড়ে। এতে একজন থাই সেনা নিহত এবং চার সেনা আহত হন। সুভারি বলেন, থাই সেনাবাহিনী ‘সীমান্তবর্তী অঞ্চলের বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার জন্য কাজ করছে।’

থাই সেনাবাহিনী আরো জানায়, থাইল্যান্ড এখন একাধিক এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ব্যবহার করে হামলা শুরু করেছে। অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, কয়েক দিন ধরে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর পর সোমবার ভোরে দুটি স্থানে তাদের বাহিনীর ওপর বিমান হামলা চালায় থাইল্যান্ড। তবে তারা দাবি করেছে, কম্বোডিয়ার সেনারা কোনো পাল্টা হামলা চালায়নি।

এর আগে চলতি বছরের জুলাই মাসে সীমান্ত বিরোধ নিয়ে পাঁচ দিনের ভয়াবহ যুদ্ধে জড়ায় দেশ ‍দুটি। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উমধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সই করে তারা। পরবর্তীতে অক্টোবর মাসে কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে একটি বর্ধিত শান্তিচুক্তিও স্বাক্ষরিত হয়, যেখানে ট্রাম্প সশরীরে উপস্থিত ছিলেন।

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক