হোম > বিশ্ব

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করার দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । তাদের অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা শনিবার সন্ধ্যায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় এই ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। চলমান তদন্তের কারণে এখনো তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই বাংলাদেশি কর্মকর্তাকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয়। সীমান্তে নিয়মিত টহলে থাকা বিএসএফ সদস্যরা সন্দেহজনক গতিবিধি দেখতে পান এবং তাকে আটক করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘তাকে তল্লাশি করে পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তা থেকেই প্রমাণিত হয় যে সেই ব্যক্তি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা।’

এই অনুপ্রবেশের চেষ্টার পিছনের উদ্দেশ্য খুঁজে বের করতে তাকে জেরা করছে পুলিশ।

ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ এবং তিনি স্বাধীনভাবে না অন্য কোনো নেটওয়ার্কের পক্ষে কাজ করছিলেন তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য আসেনি।

আরএ

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে