হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় আছেন। বিনিয়োগকারীরা দেখতে চাইছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের পদক্ষেপের আশায় রয়েছেন তারা।

বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪১৫০ দশমিক ২৩ ডলারে নেমে আসে। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৪০০১৭৭ দশমিক ৬০ ডলারে।

ফেডারেল ওপেন মার্কেট কমিটির সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী স্থানীয় সময় বুধবারই প্রকাশ হওয়ার কথা।

নাগা.কম-এর বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবম বলেন, স্বর্ণের দাম তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে, তবে সামান্য নিম্নমুখী প্রবণতা বজায় থাকার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, কার্যবিবরণী প্রকাশের পর ফেডের মুদ্রানীতি এবং নীতিনির্ধারকদের মধ্যে আরো সুদহার বাড়ানোর পক্ষে কতটা সমর্থন রয়েছে, তা স্পষ্ট হবে। এর ফলে পরবর্তী সুদহার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাজারের হিসাব-নিকাশেও পরিবর্তন আসতে পারে। মধ্যপ্রাচ্যের যেকোনো পরিস্থিতির প্রভাবে দীর্ঘমেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ, ডলারের মূল্য বা তেলের দামে পরিবর্তন হলে তা স্বর্ণের বাজারে দিকনির্দেশনামূলক প্রভাব আরো বাড়িয়ে দিতে পারে।

সম্প্রতি ফেডের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্যেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অবস্থানের প্রতিফলন দেখা গেছে।

সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি বলেছেন, মূল্যস্ফীতি বাড়ানোর পেছনে থাকা কারণগুলো কমে আসছে নাকি স্থায়ী হচ্ছে—তার ওপরই মূলত আরো সুদহার বাড়ানোর প্রয়োজনীয়তা নির্ভর করবে। অন্যদিকে কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড বলেছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে সুদহার আরো বাড়ানো প্রয়োজন।

সূত্র: রয়টার্স

আরএ

হিমবাহ গলে বিপর্যয়ের ঝুঁকিতে নিউজিল্যান্ড

সংকটে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, আরো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি

প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরব

ব্যক্তিগত স্বার্থে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে চাপে ট্রাম্প

সৌদি বিমানবন্দর ও সেনা ঘাঁটিতে হুথিদের হামলা

নারীবিদ্বেষী আচরণে দায়মুক্তি পাওয়ার সংস্কৃতিকে উসকে দিচ্ছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র: রেজাই

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিম, পাশে থাকার প্রতিশ্রুতি

যুদ্ধ বন্ধে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স

‘ভোট চুরির মাধ্যমে ভারত দখল করা হয়েছে, কাউকে রেহাই দেওয়া হবে না’