হোম > বিশ্ব

ইসরাইল পুরো বিশ্বের জন্যই সমস্যা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরাইল এখন শুধু তুরস্কের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইসরাইলের বর্তমান নীতির কারণে দেশটি এমন এক বোঝায় পরিণত হয়েছে, যা মানবজাতির জন্য আর সহ্য করা কঠিন।

তিনি সিএনএন তুর্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তুরস্ক ইসরাইল সম্পর্কে নিজের অবস্থান পরিবর্তন করবে না। তার মতে, ইসরাইলের কর্মকাণ্ডের কারণে এখন বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ফিদান বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব না। ইসরাইল শুধু তুরস্কের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইসরাইলের বর্তমান সরকার এমন একটি বোঝা হয়ে উঠেছে, যা মানব জাতি আর বহন করতে পারছে না।’

ফিদান আরো বলেন, গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে তুরস্ক প্রথম দিকের দেশগুলোর একটি, যারা ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়।

তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট এক রাতের মধ্যেই ইসরাইলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য বন্ধ করে দেন। দৃঢ় অবস্থান ও বাস্তব পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স