হোম > বিশ্ব

আগাম ভোটে রেকর্ড ভোটারের উপস্থিতি

দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আগাম ভোটের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আগাম ভোটের দ্বিতীয় দিনে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখের মধ্যে এক কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ২৪ দশমিক ৫৫ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার আগাম ভোটের প্রথম দিন রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। দেশটির মোট ভোটারের ১৯ দশমিক ৫৮ শতাংশ আগাম ভোট দিয়েছেন, যা ২০১৪ সালে দেশব্যাপী আগাম ভোট চালু হওয়ার পর থেকে প্রথম দিনের সর্বোচ্চ উপস্থিতি। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন।

বর্তমানে ছয়জন প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল লড়াইটি দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তারা হলেন ডেমোক্রেটিক পার্টির (ডিপি) লি জে-মিয়ং ও ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) কিম মুন-সু।

বুধবার প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং ৪৯ দশমিক ২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে আছেন কিম মুন-সু, যিনি পেয়েছেন ৩৬ দশমিক ৮০ শতাংশ ভোট। এ ছাড়া নিউ রিফর্ম পার্টির লি জুন-সক ১০ দশমিক ৩০ সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

এখন থেকে যখন খুশি হরমুজ বন্ধ করে দিতে পারবে ইরান

ভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

‘ইরানে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় যুক্তরাষ্ট্রের’

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

ইউক্রেনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত