হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছেন। ইসলামাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালি তত্ত্বাবধানের বিষয়ে ইরান যে প্রস্তাব দিয়েছিল, সে বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে অবহিত করছেন তিনি।

ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো ও ইয়োহান ওয়াদেফুল এবং সৌদি, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে এ বিষয়ে আলাপ করেছেন আরাগচি।

তিনি জোর দিয়ে বলেছেন, ইসলামাবাদে প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা না হলেও, প্রক্রিয়াটিকে শেষ হয়ে গেছে বলে মনে করে না ইরান।

এক বছরেরও বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউরোপকে একপাশে সরিয়ে রেখেছেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের সঙ্গে কাজ করার দিকে বেশি মনোযোগী। অন্যদিকে তেহরান ইউরোপীয় সরকারগুলোকে যুক্তরাষ্ট্রেরর চিরস্থায়ী সহযোগী ও অনুসারী হিসেবে এতোদিন মূলত উপেক্ষা করেছে। কিন্তু আটলান্টিক মহাসাগরীয় বিভাজন গভীর হওয়ার লক্ষণ এবং ইউরোপীয় অর্থনীতিগুলোর ওপর তীব্র চাপের কারণে ইরান ট্রাম্পকে চাপ দেওয়ার একটি সম্ভাব্য হাতিয়ার হিসেবে ইউরোপের বিষয়ে তার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার