হোম > বিশ্ব

টিউশন ফি বাড়ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। প্রতিবছর মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিউশন ফি বাড়বে। দেশটির শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন আগামী দুই বছরের জন্য টিউশন ফি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি আইন প্রণয়নের মাধ্যমে এটি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বলেও জানিয়েছে তিনি। খবর বিবিসির

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রক্ষণাবেক্ষণ ঋণও প্রতি বছর বৃদ্ধি পাবে। সোমবার সংসদে দেয়া বক্তব্যে ফিলিপসন বলেন, ‘টিউশন ফি বাড়ানোর সুযোগ শর্তাধীন। কেবলমাত্র সেই বিশ্ববিদ্যালয়গুলোই টিউশন ফি মুদ্রাস্ফীতির হারে বাড়াতে পারবে যাদের উচ্চমানের পাঠদান শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করবে।’

তিনি আরো বলেন, ‘যেসব প্রতিষ্ঠান মানসম্মত পাঠান করতে ব্যর্থ হবে, তারা শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নিতে পারবে না। পূর্ণ ফি নিতে হলে উচ্চমানের শিক্ষাদান নিশ্চিত করতে হবে।’

২০১৭ সাল থেকে স্থগিত থাকার পর, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ফি এই শিক্ষাবর্ষ থেকে নয় হাজার ৫৩৫ পাউন্ড করা হয়েছে।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা