হোম > বিশ্ব

ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান ইউরোপের ৪ দেশের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানানো হয়েছে। প্রায় দুই দশকের মধ্যে পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার ই-৪ নামে পরিচিত চারটি দেশ এক যৌথ বিবৃতিতে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতার ব্যাপক বৃদ্ধির তীব্র নিন্দা এবং পশ্চিম তীরে স্থিতিশীলতার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানানো হয়। এতে সতর্ক করে বলা হয়, ক্রমবর্ধমান সহিংসতা পশ্চিম তীরকে অস্থিতিশীল করছে এবং বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়াচ্ছে।

জাতিসংঘের পরিসংখ্যান উদ্ধৃত করে বিবৃতিতে উল্লেখ করা হয় যে অক্টোবরে ২৬৪টি আক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২০০৬ সালের পর থেকে সর্বোচ্চ মাসিক সংখ্যা।

ইসরাইল সরকারকে আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলা এবং অধিকৃত অঞ্চলের ফিলিস্তিনি জনসংখ্যাকে রক্ষা করার আহ্বান জানিয়েছে দেশগুলো।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা ইসরাইল সরকারকে অনুরোধ করছি তারা যেন অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি এবং এর মূল কারণগুলো সমাধান করে সহিংসতা রোধ করতে ব্যবস্থা নেয়।’

এতে যেকোনো ধরণের সংযুক্তি- আংশিক বা সম্পূর্ণ তা আন্তর্জাতিক আইনের বিরোধী।

আরএ

রাজনীতিক-ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সুইস ব্যাংক কেন পছন্দ

শান্তি ও সমৃদ্ধিতে ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: ভ্যান্স

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

কলকাতার রেড রোডে মোদির যোগব্যায়াম ঘিরে সমতার বিতর্ক

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিন ব্যাংক হিসাব ফ্রিজ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধে ইরান জয়ী, মনে করে ৯২ শতাংশ ইসরাইলি