হোম > বিশ্ব

হামাস শান্তির জন্য প্রস্তুত, বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস শান্তি পরিকল্পনার ২০ দফার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানার পর ট্রাম্প এ নির্দেশ দেন । খবর আল জাজিরার।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হ্যান্ডেলে এক পোস্টে ট্রাম্প বলেন, হামাসের জারি করা বিবৃতির ভিত্তিতে, আমি বিশ্বাস করি যে তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে।

এর আগে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছিলে—তারা সতর্কতার সঙ্গে এ পরিকল্পনা বিবেচনা করে দেখছে। তবে এর জন্য তাদের আরো কিছু সময় প্রয়োজন।

অবশ্য সোমবার এ পরিকল্পনা প্রকাশের পর ট্রাম্প জানিয়েছিলেন, হামাস এ বিষয়ে তাদের মতামত জানানোর জন্য তিন বা চারদিন সময় পেতে পারে।

দীর্ঘ ১৮ বছর অবরোধের মুখে থাকা ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের আগ্রাসনের ৭২৮তম দিন পার হয়েছে শুক্রবার। এর মধ্যে দুই দফায় অস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া মুহূর্তের জন্যও থেমে থাকেনি ইসরাইলি সামরিক বাহিনীর হামলা। ইসরাইলি হামলায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে অবরুদ্ধ এ উপত্যকা।

দিল্লিতে উড্ডয়নের সময় ফ্লাইট বাতিল, জরুরি নির্গমনে আহত ৫

যারা যুদ্ধ করে তারা চোর, শান্তিপূর্ণ ভবিষ্যৎ চুরি করে : পোপ লিও

ট্রাম্প ইস্যুতে বাড়ছে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ

সিরিয়ায় আসাদ আমলের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্য বিচার শুরু

হরমুজ খুললেও তেলের বাজার স্বাভাবিক হতে লাগবে কয়েক মাস: নোভাক

হিজবুল্লাহর কারণে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি: নেতানিয়াহু

আবারো পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, গন্তব্য এবার রাশিয়া

যুক্তরাষ্ট্রে এক বছরে ১ কোটি ৩০ লাখ বারের বেশি বিদ্যুৎ বিভ্রাট

মালিতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত