হোম > বিশ্ব

ইসরাইলে অস্ত্র বিক্রি ঠেকাতে বিল আনছেন মার্কিন সিনেটর

আতিকুর রহমান নগরী

গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে দুটি প্রস্তাব আনছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। ইসরাইলের বিরুদ্ধে গাজায় পরিকল্পিত দুর্ভিক্ষ ঘটানোর অভিযোগে ক্ষুব্ধ হয়ে তিনি অস্ত্র বিক্রিতে আপত্তি করেন।

মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত দুটি অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে—প্রায় ৬৭৫.৭ মিলিয়ন ডলার মূল্যের বোমা ও গাইডেড মিউনিশন এবং ১০,০০০-এর বেশি স্বয়ংক্রিয় রাইফেল সরবরাহ। স্যান্ডার্সের মতে, এসব অস্ত্র সরবরাহ গাজার বেসামরিক জনগণের ওপর আরো ভয়াবহ আঘাত হানবে।

মার্কিন সিনেটর বলেন, আমরা এমন কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারি না, যারা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

স্যান্ডার্সের সঙ্গে সিনেটর পিটার ওয়েল্চও গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যায়িত করেন। যদিও সেনেটে ঐতিহ্যগতভাবে ইসরাইলপন্থি অবস্থান রয়েছে, তথাপি এই প্রস্তাবগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নীতির নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ মার্কিন কংগ্রেসে ইসরাইলের নীতির প্রতি বিরোধী কণ্ঠস্বরকে জোরালো করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপকেও প্রতিফলিত করছে।

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন