হোম > বিশ্ব

ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক। এর নাম ‘গাজাপ’,তুর্কি ভাষায় এর নাম ‘রাথ’। সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা (আইডিইএফ) ২০২৫-এ এটি উন্মোচন করা হয়। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

৯৭০ কেজি (দুই হাজার পাউন্ড) ওজনের বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র।

এক সরকারি কর্মকর্তা জানান, বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে ফেলা যায়।

তিনি আরও জানান, আরঅ্যান্ডডি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এদিন কর্মকর্তারা আরও একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন, যার নাম ‘নেব-২ ঘোস্ট’। এর ওজনও ৯৭০ কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাঙ্কার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

তিনি জানান ‘সাধারণ বাঙ্কার বাস্টার বোমাগুলি ১.৮ থেকে ২.৮ মিটার মোটা কংক্রিটের চাদর কেটে ভিতরে ঢুকে আঘাত হানতে পারে। আমাদের বোমা কিন্তু তার চেয়ে বেশি শক্তিশালী। এটা সাত মিটার পর্যন্ত পুরু কংক্রিট বা ইস্পাতের চাদর ভেদ করে আক্রমণ শানাতে সক্ষম। এতটা মোটা ইস্পাতের চাদর সাধারণত সেতু, বাঁধ বা পরমাণু হাতিয়ার রাখার পরিকাঠামোতেই ব্যবহার করা হয়।

একটি পরীক্ষামূলক অভিযানে নেব-২ বোমাটি একটি দ্বীপে ফেলে দেখা যায় এটি ৯০ মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে ভূমিধস, গ্যাস নির্গমন এবং পাথর ধ্বংসের মতো বিস্ফোরণ ঘটায়।

তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই অত্যাধুনিক অস্ত্র দুটি বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। ‘গাজাপ’ ও ‘নেব-২ ঘোস্ট’-এর মতো অস্ত্র ভবিষ্যতের আধুনিক যুদ্ধক্ষেত্রে তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্যোগ মোকাবিলায় মালয়েশিয়াকে ৫০টি স্টারলিংক কিট দিল স্পেসএক্স

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার, দৈনিক পরিশোধন করবে ৭ লাখ ব্যারেল

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মমতার কঠোর হুঁশিয়ারি

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল মরক্কো, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষোভ

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি সুরক্ষায় জাপানের আদালতের ঐতিহাসিক রায়