হোম > বিশ্ব

ভারত-পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের ওপর প্রতিদিন নজর রাখছে যুক্তরাষ্ট্র। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। রুবিও বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দ্রুত ভেঙে যেতে পারে, কারণ তা বজায় রাখা একটি চ্যালেঞ্জ।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হয়।

রুবিও বলেন, ‘যুদ্ধবিরতির জটিলতার মধ্যে একটি হলো তা বজায় রাখা, যা খুবই কঠিন। প্রতিদিন, আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে কী ঘটছে তার ওপর নজর রাখছি।’

ফক্স বিজনেসের সাথে একটি পৃথক সাক্ষাৎকারে রুবিও আবার ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করেছেন; যে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি সমাধান করেছেন।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে ট্রাম্পের কৃত্রিত্ব তুলে ধরে রুবিও বলেন, ‘আমি মনে করি, আমরা খুবই ভাগ্যবান এবং ধন্য। আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এমন একজন প্রেসিডেন্ট পেয়েছি, যিনি শান্তি অর্জনকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা কম্বোডিয়া এবং থাইল্যান্ডে এটি দেখেছি। আমরা ভারত-পাকিস্তানে এটি দেখেছি। আমরা রুয়ান্ডা এবং ডিআরসিতে এটি দেখেছি। এবং আমরা বিশ্বে শান্তি ফিরিয়ে আনার যেকোনো সুযোগ কাজে লাগাবো।’

গত ১০ মে যখন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান একথা স্বীকার করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কোনো দেশের নেতা ভারতকে অপারেশন সিঁদুর বন্ধ করতে বলেননি।

আরএ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী

মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা

বাজেট সংকটের মুখে পেন্টাগন

বিশ্বজুড়ে মুসলিম নারীদের মধ্যে ‘মডেস্ট’ ফ্যাশনের উত্থান