হোম > বিশ্ব

রাসুল (সা.) এর রওজা জিয়ারতের নতুন সময়সূচি নির্ধারণ

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

মসজিদে নববীতে নবী মুহাম্মদ (সা.) এর রওজা ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময় এবং পদ্ধতি ঘোষণা করেছে সৌদি আরব। পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়সূচি দেয়া হয়েছে। খবর জিও নিউজের।

দুই পবিত্র মসজিদের বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। সাধারণত প্রতি বছরে একবার বুকিং করা যাবে অথবা মসজিদে নববির কাছাকাছি থাকাকালীন ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্পের মাধ্যমে বুকিং করা যাবে।

মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে নোবেল রওজা-ই-রাসুলে প্রবেশের অনুমতি রয়েছে, যেখানে বয়স্ক দর্শনার্থীরা হুইলচেয়ার ব্যবহার করে প্রবেশ করতে পারবেন।

পুরুষদের জন্য নিয়মিত দিনগুলোতে, সফরের সময় হবে রাত ২ টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং আবার বেলা ১১ টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত।

শুক্রবারে পুরুষ দর্শনার্থীদের জন্য তিনটি সময় থাকবে: রাত ২ টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯ টা ২০ মিনিট থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত এবং জুম্মার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

নারীদের জন্য নিয়মিত দিনগুলোতে সফরের সময় হবে ফজরের পর থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২ টা পর্যন্ত।

শুক্রবারে নারীদের ফজরের নামাজের পর থেকে সকাল ৯ টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন।

আরএ

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত