হোম > বিশ্ব

গাজায় ১৬,৫০০ মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আতিকুর রহমান নগরী

যুদ্ধবিধ্বস্ত গাজায় ১৬,৫০০-এর বেশি ফিলিস্তিনি বর্তমানে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনীয়তায় ভুগছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গেব্রেয়েসুস। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা অবিলম্বে এসব রোগীকে চিকিৎসার জন্য গ্রহণ করে।

ডা. টেড্রোস বলেন, “আমরা আরও দেশকে আহ্বান জানাচ্ছি গাজা থেকে রোগীদের গ্রহণ করতে, কারণ এখনো ১৬,৫০০ জনের বেশি মানুষের জরুরি চিকিৎসা দরকার, যা গাজা উপত্যকার ভেতরে পাওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, রোগী স্থানান্তরের জন্য সব ধরনের সরিয়ে নেওয়ার পথ—বিশেষ করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে যাওয়া রাস্তাগুলো—খোলা রাখা অত্যন্ত জরুরি। খবর আল জাজিরার।

ডা. টেড্রোস জানান, সম্প্রতি ডব্লিউএইচও গাজা থেকে ১৯ জন গুরুতর অসুস্থ রোগী এবং তাদের সঙ্গে থাকা ৯৩ জন সঙ্গীকে চিকিৎসার জন্য ইতালিতে স্থানান্তর করেছে। তিনি এ উদ্যোগে সহায়তার জন্য ইতালি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

দুই শতাধিক মার্কিন সেনা নিহত ও আহতের দাবি ইরানের

ইসরাইল-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ধ্বংস করে ইরানের জয়

ইরানে আঘাত করার মতো আর কিছুই বাকি নেই: ট্রাম্প

আবারও ইসরাইলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে স্পেন

আমেরিকা-ইসরাইলের সামরিক স্থাপনার তথ্য দিতে ইরানের আহ্বান

হিজবুল্লাহর শত রকেটে ইসরাইলের আয়রন ডোমও থমকে

ট্রাম্পের তীব্র সমালোচনায় সিনেটের ডেমোক্রেট নেতা

ইরানের কঠোর বার্তা, যুদ্ধ চলবে তবে...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান