হোম > বিশ্ব

ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার একটি মন্দিরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। শুক্রবার গোয়ার বিচোলিমের শিরগাও গ্রামে শ্রী লাইরাই যাত্রা উৎসবে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বজিৎ রানে জানিয়েছেন, শুক্রবার রাতে রাজ্যের রাজধানী পানাজি থেকে প্রায় ৪০ কিলোমিটার শিরগাও গ্রামের মন্দিরে একটি সরু রাস্তা দিয়ে উৎসব পালন করতে যাচ্ছিলেন কয়েক হাজার ভক্ত। এ উৎসবে ভক্তরা আশীর্বাদ লাভের আশায় জ্বলন্ত কয়লার ওপর দিয়ে খালি পায়ে হেঁটে যান। দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মন্দিরের কাছে একটি ঢালে দাঁড়িয়ে থাকা লোকেরা নিচে পড়ে গেলে অন্যরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে হুড়োহুড়ি ও পদদলিত হয় শতাধিক। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দ্রুত ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে বলেছেন, মর্মান্তিক এই ঘটনায় গভীরভাবে শোকাহত তিনি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি। প্রায় ৮০ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বাকিদের বিশেষভাবে তৈরি জরুরি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত এবং নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলেও জানান সাওয়ান্ত।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং উৎসবের ভিড় সামাল দিতে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ভারতজুড়ে ধর্মীয় উৎসবগুলোতে প্রায় প্রতিনিয়তই এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটছে।

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার