হোম > বিশ্ব

শি জিনপিং ও কিমের সাথে ট্রাম্পের বৈঠকের গুঞ্জন

দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

আতিকুর রহমান নগরী

বামদিক থেকে ট্রাম্প, শি জিনপিং ও কিম জং উন। ছবি: সিএনএন

আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। গিওংজু শহরে অনুষ্ঠেয় সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমসিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন অ্যাপেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো সুনিশ্চিত নয়। গত আগস্টে ফোনালাপে শি জিনপিং ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।

সেইসেঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথেও বৈঠকের গুঞ্জন রয়েছে। তবে কিম জং উন সম্মেলনে যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়।

এরআগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। তার ভাষায়, ‘আমি সেটি করব। তিনি আমার সাথে দেখা করতে চান, আমরাও তার সাথে সম্পর্ক আরো ভালো করতে চাই।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসন এই সফরকে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিনিয়োগ বাড়ানোর একটি সুযোগ হিসেবে দেখছে। আলোচনার তালিকায় প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ও থাকতে পারে।

এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্পর্ক বাণিজ্যনীতি নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

আরএ

বিশ্বজেুড়ে বন্ধ অনেক ওয়েবসাইট, নেপথ্যে কী

ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে ইসরাইল, অস্তিত্বের প্রশ্নে বিভক্ত দুই শিবির

এল নিনোর প্রভাবে পেরুতে দাবানল, ১২ জনের মৃত্যু

প্রতিপক্ষকে চাপে রাখতে ‘গ্রে জোন’ কৌশল চীনের

কোন দেশের অর্থনীতিতে সরকারি ব্যয়ের নিয়ন্ত্রণ বেশি

হরমুজে জাহাজ চলাচলে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ