হোম > বিশ্ব

বৈঠক আয়োজনে পাকিস্তানের প্রস্তুতি, এলো মার্কিন সামরিক বিমান

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ইরান এখনো আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরানিরা এই আলোচনায় যোগ দেবেন বলে আশা করছে ইসলামাবাদ।

বৈঠককে ঘিরে ইসলামাবাদে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন হয়েছে ২০ হাজার নিরাপত্তা কর্মী এবং শহরের বড় অংশ সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে সিল করে দেওয়া হয়েছে দুটি হোটেল।

গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন সি–১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। আরো কিছু বিমান আসার পথে থাকতে পারে। এতে বোঝা যাচ্ছে, বুলেটপ্রুফ যানবাহন এবং নিরাপত্তা দল ইতোমধ্যেই সেখানে উপস্থিত রয়েছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি জানিয়েছেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে তা কোনোভাবেই ‘যেকোনো মূল্যে’ নয়।

সূত্র: আল জাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান