হোম > বিশ্ব

ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে হুমকির মুখে আইসিসির প্রধান প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর কারিম খান রাজনৈতিক চাপ ও সরাসরি হুমকির মুখে পড়েছেন। শুক্রবার এমন তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। খবর আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলের পক্ষ থেকে তার ওপর নজরদারি ও যৌন কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্ত থামাতে চাপ সৃষ্টি করা হচ্ছে।

২০২৪ সালের মে মাসে এক বৈঠকে ব্রিটিশ-ইসরাইলি আইনজীবী নিকোলাস কউফম্যান তাকে বলেন, “তারা তোমাকে এবং এই আদালতকে ধ্বংস করবে।” যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামও তাকে পরোয়ানা ইস্যু না করার জন্য কঠোর ভাষায় সতর্ক করেন। হেগ শহরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা নিয়েও ডাচ কর্তৃপক্ষ তাকে অবহিত করে।

একইসঙ্গে কারিম খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনা হলেও তিনি তা অস্বীকার করেছেন। আইসিসির একজন নারী আইনজীবীর বরাতে বলা হয়, আদালতের ভেতরে থেকেই একটি গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

প্রতিবেদন অনুসারে, কারিম খান ইসরায়েলের দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছিলেন। এরপরই তাকে লক্ষ্য করে এই সমন্বিত প্রচারাভিযান শুরু হয়, যা আইসিসি ধ্বংসের আশঙ্কা তৈরি করেছে।

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন