হোম > বিশ্ব

ট্রাম্পের প্রস্তাবের কড়া সমালোচনা করে যা বললেন মাহাথির

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মাহাথির বলেন, ট্রাম্পের ২০-দফা প্রস্তাবটি আসলে হামাসকে দেওয়া কোনো শান্তি প্রস্তাব নয়; এটি স্পষ্টতই একটি হুমকি। প্রস্তাবটি চার দিনের মধ্যে গ্রহণ করতে বলা হচ্ছে, নইলে গণহত্যা বন্ধ হবে না এবং পরিস্থিতি আরও খারাপ হবে। মাহাথির বলেন, এই প্রস্তাব ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ রচনা; নেতানিয়াহুর কারণে এটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, নেতানিয়াহুর মতো ট্রাম্পও গাজা দখলের ইচ্ছা রাখেন, যার মানে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করতেই হবে। দুই চক্রান্তকারীর পরোক্ষ সমাধানে হামাস কীভাবে আত্মসমর্পণ করবে তা অবাক করার মতো। মাহাথিরের মতে ট্রাম্প ও নেতানিয়াহু যা প্রস্তাব করছেন তা গাজার প্রাণহানি ও সম্পূর্ণ ধ্বংসকে আরও বাড়াবে, ফলে তাদের আত্মত্যাগ বৃথা হবে।

মাহাথির মোহাম্মদ বলেন, ট্রাম্প শান্তি প্রতিষ্ঠাতা নন; তিনি উচ্চ শুল্ক, নিষেধাজ্ঞা ও বিভিন্ন দাবির মাধ্যমে পক্ষগুলোকে চাপিয়ে যুদ্ধ বন্ধ করাতে চেষ্টা করেন এবং এতে তিনি ব্যর্থ হয়েছেন। ইউক্রেন–রাশিয়ার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন যে হত্যা-কাণ্ড এখনও চলছে। তাই হামাস যদি এদিকে প্রস্তাব প্রত্যাখ্যান করে তাতে তিনি অবাক হবেন না।

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট