হোম > বিশ্ব

ফ্লোটিলা বহরের ভেসে চলা একমাত্র নৌযানটি কোথায়

আন্তর্জাতিক ডেস্ক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরের একটি মাত্র নৌযান ম্যারিনেট ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ভেসে চলছে। গাজার উদ্দেশে যাত্রা করা নৌযানটিকে এখনো আটকাতে পারেনি ইসরাইলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে মোট ছয়জন যাত্রী রয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুসারে, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ২.১৬ নট (প্রায় ৪ কিমি/ঘণ্টা) বেগে যাত্রা চালিয়ে যাচ্ছে। এটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিমি (৬২ মাইল) দূরে রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ওই নৌযানের ক্যাপ্টেন বলেছেন, তাদের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। এটি এখন সারানো হয়েছে।

ফ্লোটিলার আয়োজকদের মতে, নৌযানটি এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যে রয়েছে। লাইভ স্ট্রিমও সক্রিয় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইল অন্যান্য নৌযানগুলোকে আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলেছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও জানানো হয়েছে ওই পোস্টে। এতে বলা হয়েছে, ম্যারিনেট কেবল একটি নৌযান নয়, এটি ভয়, অবরোধ ও বর্বরতার মুখে অবিচল থাকার প্রতীক।

ফ্লোটিলার আয়োজকরা আরো বলেন, ‘গাজা একা নয়। ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

গ্লোবাল ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জেলিভেলিল ম্যান্ডেলাসহ বিখ্যাত অনেকে রয়েছেন।

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, এক মার্কিন তরুণ গ্রেপ্তার

গ্রিনল্যান্ডে ব্যাপক তেল-গ্যাস অনুসন্ধানের দাবি ট্রাম্পের, অস্বীকার সরকারের

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

তরুণদের ক্ষতি করছে চ্যাটজিপিটি, যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে মামলা

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

তথ্য ফাঁসকারীদের গুলি করে মারা উচিত: ট্রাম্প

ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজে জাহাজে হামলা, তবু কমল জ্বালানি তেলের দাম