হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসবে বন্দুক হামলা , নিহত ২

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সিয়াটল সেন্টারে খাদ্য উৎসব ‘বাইট অব সিয়াটল’ চলাকালে বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে হারবারভিউ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, অন্যদের অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সংবাদমাধ্যম কোমো নিউজ জরুরি সেবাকর্মীদের বরাতে জানায়, গুলির সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য ও সংগীত উৎসব চলছিল।

সিয়াটল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, একাধিক হতাহতের ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। একই সঙ্গে জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। এছাড়া এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে। ওই ব্যক্তি গুলির ঘটনার সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সিয়াটল শহরের বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছেই অবস্থিত সিয়াটল সেন্টার। ১৯৬২ সালের ওয়ার্ল্ডস ফেয়ার উপলক্ষে নির্মিত এ স্থানে সপ্তাহজুড়ে অনুষ্ঠিত হচ্ছিল বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব। এতে শত শত স্থানীয় খাদ্যবিক্রেতা ও সংগীতশিল্পী অংশ নিয়েছিলেন।

ঘটনার কারণ এবং হামলাকারীর পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনবিসি নিউজ

আরএ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, তীব্র বন্যার ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ, বললেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

ইরানে কেমন আছেন ইহুদিরা

তেহরানে বৈঠকে ইরান ও মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

ইহুদিদের স্কুলে সসম্মানে ঝুলছে খামেনির ছবি

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি