হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

লেবাননে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইতাম আলি তাবাতাবাই নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে একথা নিশ্চেত করেছে হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন তিনি। হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত এবং আরো ২৮ জন আহত হয়েছেন। এরমধ্যে আলি তাবাতাবাইও ছিলেন।

২০২৪ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তাবাতাবাই হলেন ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালায় ইসরাইল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি নিজেই এই হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে নিয়মিত হামলা চালায় তেলআবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরুতে একটি নয় তলা ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় হামলা হয়।

দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রায় প্রতিদিনই বিমান করছে। ইসরাইলের দাবি তারা হিজবুল্লাহ সদস্য এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র