হোম > বিশ্ব

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির দাবি পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারের

আলজাজিরা

৭ নভেম্বর ২০২৬, মারিব প্রদেশে মুরাদ গোত্রের সশস্ত্র সদস্যরা সৌদি আরব ও পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারের সমর্থনে সমবেত হয়। ছবি: এএফপি

ইয়েমেনজুড়ে ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির দাবি করেছে পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকার।

সোমবার দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও স্থানীয় যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ এবং বিমান হামলার ঘটনা ঘটেছে।

সরকারি বাহিনীর দাবি, তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

তাইজ প্রদেশের আল-আকুরুদ ও আল-মাকাতিরাহ জেলায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এ ছাড়া সাবর আল-মাওয়াদিম এলাকায় সরকারি বাহিনী ও স্থানীয় যোদ্ধারা হুথিদের একটি অবস্থান দখল করে নেন। এতে হুথি যোদ্ধাদের হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

মারিব প্রদেশের হালহালান ফ্রন্টে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের সামরিক যানবাহন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনী। এ ছাড়া সেখানে হুথি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও ড্রোন হামলা চালানো হয়।

অন্যদিকে আল-জাওফ প্রদেশের আল-আলম এলাকা এবং আঞ্চলিক রাজধানী আল-হাজমের দক্ষিণ-পূর্বাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলা ও সংঘর্ষে হতাহতের বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এএম

ইরান যুদ্ধ সমর্থন করেন না ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, তীব্র নিন্দা জানালেন রুবিও

ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেব না: ভ্যান্স

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গণকবরে দাফন

গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে ধর্ষণ ও পরিবারের ৭ সদস্য হত্যায় দণ্ডিত দুজনকে সুপ্রিম কোর্টের জামিন

হুথিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যা লিখলেন জো বাইডেন

ইসরাইলবিরোধী কাউকে সিনেট নেতা করলে ডেমোক্র্যাট ছাড়ার ইঙ্গিত ফেটারম্যানের