হোম > বিশ্ব

বাংলাদেশের বন্ধু মারিয়া কনসেইসাও’র গ্লোবালউইন অ্যাওয়ার্ড লাভ

প্রবাস ডেস্ক

দুবাই-ভিত্তিক প্রাক্তন এমিরেটস কেবিন ক্রু সদস্য মারিয়া কনসেইসাও উদ্ভাবনী শিক্ষাব্যবস্থা ও সক্ষমতা বৃদ্ধিতে অবদানের জন্য ‘গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটর্স নেটওয়ার্ক’ গ্লোবাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

পর্তুগিজ অভিযাত্রী, মানবতাবাদী এবং রেকর্ডধারী ক্রীড়াবিদের অর্জিত এই গ্লোবাল অ্যাওয়ার্ডটি সেইসব অসাধারণ নারীকে স্বীকৃতি দেয়, যাদের উদ্ভাবনী প্রচেষ্টা ও দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী বিভিন্ন সম্প্রদায়ে অসামন্য প্রভাব ফেলেছে। লন্ডনের এক্সল-এ গত অক্টোবর ২২–২৩, ২০২৫ তারিখে অনুষ্ঠিত গ্লোবালউইন সম্মেলন, প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

মারিয়ার যাত্রা শুরু হয়েছিল আকাশে। দুবাই এমিরেটসের কেবিন ক্রু হিসেবে কাজ করার সময়, ২০০৫ সালে বাংলাদেশের ঢাকা শহরে এক স্টপওভারের সময় তিনি খুঁজে পান জীবনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য।

স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি চরম দারিদ্র্যে বসবাসরত শিশুদের কাছাকাছি গিয়েছি, কিন্তু তাদের চোখে আমি শুধু দেখেছি উজ্জ্বলতা, শক্তি আর নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা। সেই মুহূর্ত আমার জীবনটাই বদলে দেয়।

সহানুভূতিতে উদ্বুদ্ধ হয়ে মারিয়া নিউজিল্যান্ডে তার পরিকল্পিত অবকাশ যাপন বাতিল করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা দরিদ্র পরিবারগুলোর জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঢাকায় ফিরে আসেন। তার ব্যক্তিগত মানবিক উদ্যোগটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ মানবিক আন্দোলনে রূপ নেয়।

তিনি তার এমিরেটসের সহকর্মী ও দুবাইয়ের বাসিন্দাদের সহায়তায় ঢাকার বস্তিতে একটি বিদ্যালয় স্থাপন করেন, যেখানে শত শত শিশু শিক্ষা গ্রহণের সুযোগ পায়। একসময় তার এই উদ্যোগে ৬০০-র বেশি শিক্ষার্থী পড়াশোনা করত, যাদের অনেকে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে।

মারিয়া বলেন, আমি দ্রুতই বুঝতে পেরেছিলাম, জীবনে সত্যিকারের পরিবর্তনের মূল চাবিবিকাঠি হল শিক্ষা শুধু শিশুদের ক্ষেত্রে নয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও।

মারিয়া কনসেইসাও এর এই স্বীকৃতি প্রমান করে সহানুভূতির মাধ্যমে উদ্ভাবনে তার অবিচল প্রতিশ্রুতি। মানব সম্ভাবনার বৈশ্বিক দূত হিসেবে তার ভূমিকা এবং উদ্দেশ্যনির্ভর অংশীদারিত্বের প্রতি তার দৃঢ় অঙ্গীকার অভিযাত্রা, শিক্ষা, ও প্রভাবকে একসূত্রে গেঁথে দেয়।

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘আঙুল ট্রিগারে যাবে’: হিজবুল্লাহ

পাদপ্রদীপের আলোয় পাকিস্তানের সেনাপ্রধান

লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য বহাল

সু চির সাজার মেয়াদ কমাল মিয়ানমার সরকার

দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

ইসরাইলের সম্ভাব্য নতুন শত্রুর তালিকায় দুই মুসলিম দেশ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তান

প্রথম উড়ন্ত ট্যাক্সি স্টেশন নির্মাণের দাবি দুবাইয়ের

লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী