হোম > বিশ্ব

জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ান জাহাজ

এনডিটিভি

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতানে যাওয়ার পথে শনিবার দিবাগত রাত ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

‘ভির্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে যাত্রা করে জাহাজটি। সুরাবায়া ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি জানতে পারে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিন শহরের অনুসন্ধান ও উদ্ধার দপ্তর। দপ্তরটির প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়।

জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল বলে তথ্য পাওয়ার পর তারা বিষয়টি জানায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে। জাহাজটির যাত্রী তালিকায় ২৪১ জনের নাম রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বানজারমাসিনের বাসিরিহ অনুসন্ধান ও উদ্ধার ঘাটে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। একটি উদ্ধারকারী জাহাজও নিখোঁজ জাহাজটির সর্বশেষ জানা অবস্থানের দিকে রওনা হয়েছে।

অভিযানটির সমন্বয় করছেন সুদায়ানা। তিনি বলেন, জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী ও নাবিক থাকায় কর্তৃপক্ষের হাতে থাকা সব জনবল ও সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে।

জাহাজটির সন্ধানে সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করছে অনুসন্ধান ও উদ্ধার দপ্তর। একই সঙ্গে ওই এলাকার আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এএম

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

ইরান-ওমানের সমঝোতা হলেও এখনই খুলছে না হরমুজ প্রণালি

ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট ভয়াবহ, ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: আইওএম

লড়াইয়ে ২৪ ঘণ্টায় ইয়েমেন ছাড়ল ১৪০০ মানুষ

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

পরমাণু অস্ত্রের পথে ইরান, বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনই ইরান যুদ্ধের মূল কারণ: আনোয়ার ইব্রাহিম

ইয়েমেনে আবার হামলা হলে সৌদির আরো গভীরে তীব্র আঘাতের হুঁশিয়ারি হুথিদের

পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী