হোম > বিশ্ব

ভারতে ট্রাক চাপায় নিহত ১৩

আতিকুর রহমান নগরী

ভারতের রাজস্থানের জয়পুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার দুপুর প্রায় ১টার দিকে শহরের ব্যস্ত লোহা মাণ্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ি ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এরপর ট্রাকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় এবং নিচে থাকা কয়েকটি গাড়িকে পিষে দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় কানওয়াটিয়া হাসপাতালে নেওয়া হয়েছে, আর যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকচালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনাস্থলে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল এবং চারপাশে ছড়িয়ে ছিল মরদেহ ও ধ্বংসাবশেষ। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং বিকল্প পথে যান চলাচল পরিচালনা শুরু করে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা, যারা বিকানেরের কাপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন।

(সূত্রঃ এনডিটিভি)

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু